সিলেটের দুই ল্যাবে আরো ৬৫ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে শনিবার আরো ৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মাঝে ওসমানীর ল্যাবে ৩৫ জন ও শাবির ল্যাবে ৩০ জন রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়। শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলার ৩০ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জের ২ জন এবং মৌলভীবাজার জেলায় ১ জন রয়েছেন। শনাক্তদের মধ্যে ৩ জন চিকিৎসকও রয়েছেন।
সিলেট জেলায় নতুন শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ২৬ জন, ওসমানীনগর, কানাইঘাট, বিশ্বনাথ দক্ষিণ সুরমায় একজন করে রয়েছেন।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আর ৩০ জন শনাক্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ল্যাবে ৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেটের ১৩ জন ও সুনামগঞ্জের ১৭ জন রয়েছেন।
সব মিলিয়ে শনিবার (২৫ জুলাই) রাত ১০টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৪১১ জনে। আক্রান্তের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩,৯৭৭ জন, সুনামগঞ্জে ১৪০৪, হবিগঞ্জে ১,১১১ ও মৌলভীবাজার জেলায় ৯১৯ জন।
আক্রান্তের পাশাপাশি এ বিভাগের মৃত্যুর হারও উর্ধ্বমুখী। গত ১০ মার্চ থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত সময়ে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩০ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৯৬ জন, সুনামগঞ্জে ১৪ জন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ১০ জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।
চার জেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩০৩৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯৬৯, সুনামগঞ্জে ১০৪৩, হবিগঞ্জে ৫৪০, মৌলভীবাজারে ৪৮২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, চার জেলায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১২ জন। এদের মধ্যে ৮৩ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫৬ জন ও মৌলভীবাজারে ২৬ জন।
বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়। ওসমানীর ল্যাবে সিলেট জেলার ও শাবির ল্যাবে সুনামগঞ্জ জেলা থেকে সংগৃহিত নমুনাগুলো পরীক্ষা করা হয়। এছাড়া বিভাগের অন্য দুই জেলা হবিগঞ্জ ও মৌলভীবাজারের নমুনাগুলো ঢাকার ল্যাবে পরীক্ষা করা হয়।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed