সিলেট বিভাগে আক্রান্ত ৭০০০ ছাড়াল, মৃত্যু ১২৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে একদিনে আরও ১৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৯১, সুনামগঞ্জে ২২, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ২৮ জন। নতুন এই ১৫৬ জনকে নিয়ে বিভাগজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৪৬ জন। এছাড়া একদিনে করোনা এ বিভাগে কেড়ে নিয়েছে আরও তিনজনের প্রাণ। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২৪ জনে।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (২২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত ৭০৪৬ জনের মধ্যে সিলেট জেলায় ৩৭১৩ জন, সুনামগঞ্জে ১৩৪৪ জন, হবিগঞ্জে ১০৯১ জন ও মৌলভীবাজার জেলায় ৮৯৮ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন ২২৪ জন। এর মধ্যে সিলেটে ৮৮, সুনামগঞ্জে ৫১, হবিগঞ্জে ৫৭ ও মৌলভীবাজারে ২৮ জন।
এদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৪৬ জন। এর মধ্যে সিলেটে ১২, সুনামগঞ্জে ১১, হবিগঞ্জে ৮ ও মৌলভীবাজারে ১৫ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৯০১ জন। এর মধ্যে সিলেটে ৯৪১, সুনামগঞ্জে ৯৯৬, হবিগঞ্জে ৫০৬ ও মৌলভীবাজারে ৪৫৮ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ১০ মার্চ হতে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১৬৩৪৬ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৫৭৬৪ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ৫৮২ জন। এর মধ্যে সিলেটে ৩৮২, সুনামগঞ্জে ৪৯, হবিগঞ্জে ৬১ ও মৌলভীবাজারে ৯০ জন।
আজ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন বিভাগের ৩৩৬ জন। এর মধ্যে সিলেটে ৮৩, সুনামগঞ্জে ৪২, হবিগঞ্জে ১৪৩ ও মৌলভীবাজারে ৬৮ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোয়ারেন্টিনরত।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিয়েছে আরও তিনজনের প্রাণ। এর মধ্যে সিলেটের একজন ও হবিগঞ্জের দুইজন। নতুন এই তিনজনকে নিয়ে সিলেট বিভাগে মোট মত্যুর সংখ্যা দাঁড়ালো ১২৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৯১ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারে ১০ জন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed