সিলেটের ৫ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি
বৈশাখী নিউজ ডেস্ক: সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। মঙ্গলবার বিকাল ৩টায় সুরমা নদীর পানি এ পয়েন্টে বিপদসীমার মাত্র তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী,. মঙ্গলবার বেলা ৩টায় সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার ৮০ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আমলসীদ ও শেওলা পয়েন্টেও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।
এদিকে, সিলেট নগরীতেও সোমবার রাত থেকে বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার দিনভর বৃষ্টিপাত অব্যাহত ছিল। বৃষ্টির পানি নগরীর অনেক ছড়া-খাল উপচে প্রবাহিত হয়। নগরীর হাওয়াপাড়া, উপশহর, তালতলাসহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এদিকে, নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেটের ৫ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব উপজেলা দিয়ে প্রবাহিত নদী দিয়ে বন্যার পানি উপচে লোকালয়ে প্রবেশ করেছে। কয়েকটি উপজেলা সদরেও পানি প্রবেশ করেছে।
উপজেলা ৫টি হচ্ছে-গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও ফেঞ্চুগঞ্জ। এর মধ্যে কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা সদরে পানি প্রবেশ করেছে।
বৃষ্টি ও বন্যার পানিতে কানাইঘাট উপজেলার অনেক রাস্তাঘাট তলিয়ে গিয়ে গর্তের সুস্টি হয়ে যান চলাচল হুমকির মুখে পরেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম জানান, কানাইঘাটে আকস্মিক বন্যা দেখা দিয়ে বাজার সহ বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার খবর পেয়েছি। উর্ধতন কর্তপক্ষ সহ আমরা বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
গত ২ মাস ধরে গোয়াইনঘাট উপজেলার নিম্নাঞ্চলের এলাকাসমুহ কম-বেশি পানিতে আবদ্ধ রয়েছে। সোমবার রাতের পাহাড়ি ঢলের পানির স্রোতের তীব্রতায় বাউরভাগ, নয়াগাঙ্গের পাড় গ্রামে পিয়াইন নদীর ভাঙ্গন আবারও মারাত্মক আকার ধারণ করে। এতে করে বাড়িঘর বাশঝাড়সহ নদীর তীরবর্তী বেশ কিছু জমি নতুন করে পিয়াইন নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
বন্যায় আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়াইনঘাট-রাধানগর-জিসি৮ কিলোমিটার জাফলং সড়ক। সড়কে বিভিন্ন স্থানে মারাত্মক ভাঙ্গন আর পানিতে নিমজ্জিত থাকায় যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সালুটিকর-গোয়াইনঘাট ও সারী-গোয়াইন সড়কও। গোয়াইনঘাটের বন্যা কবলিত এলাকায় পানিবন্ধি মানুষের হাহাকার আর কষ্টের যেন শেষ নেই। নিজেদের পাশাপাশি গৃহপালিত গবাদিপশু নিয়ে ফের বিপাকে পড়েছেন শত শত পরিবারের মানুষজন।
স্থানীয় ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে আলাপকালে তাদের তথ্যমতে জানা যায় পাহাড়ি ঢলে পানি উঠেছে শত শত ঘরবাড়ি প্লাবিত হয়ে পানি উঠেছে। বন্যার পানি বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন স্থানে খুঁটি ভেঙ্গে পড়া, বৃদ্ধি পাওয়া বন্যার পানির সাথে বিদ্যুতের তারের সংস্পর্শ বিদ্যুৎ সরবরাহ ঝুকিপূর্ন হয়ে উঠায় দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে বিদ্যুতের সরবরাহ।
এবারও পাহাড়ি ঢলের সৃষ্ট বন্যায় উপজেলার কৃষিতে মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার মো. সুলতান আলী জানান, গোয়াইনঘাটের এবারের বন্যায় ৩ হাজার ৯ শত হেক্টর আউশ, বোনা আমন, সবজিতলা ও ৩০ হেক্টর বীজতলা সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়ে গেছে। এবারও উপজেলার মৎস্য খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বিগত বন্যার ন্যায় এবারও পানি ঢুকে পড়ায় ভেসে গেছে মৎস্য খামারে থাকা খামারিদের অবশিষ্ট মাছ। বানের সেই পানির সাথে ভাসিয়ে নিয়ে গেছে অগণিত মৎস্য খামারির শেষ স্বপ্ন টুকুও।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব বলেন, দফায় দফায় পাহাড়িঢলে সৃষ্ট বন্যায় উপজেলার নিম্নাঞ্চলগুলো আবারও প্লাবিত হয়েছে। সারী ও পিয়াইনের পানি বিপদসীমা অতিক্রম করে উপজেলার নতুন নতুন এলাকা, ঘর বাড়ি প্লাবিত করেছে। উপজেলার বন্যা আশ্রয় কেন্দ্র হিসেবে ২০টি স্কুল প্রস্তুত রাখা হয়েছে। পানি বৃদ্ধির কারণে গোয়াইনঘাটের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। বন্যার্তদের জন্য জরুরী ত্রাণ সহায়তা চাওয়া হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed