৩১ জুলাই মধ্যপ্রাচ্যে ঈদুল আযহা
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ৩১ জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। দেশের চাঁদ দেখা কমিটির এমন সুপারিশ পাওয়ার এই ঘোষণা দিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের ওই ঘোষণায় বলা হচ্ছে, সোমবার (২০ জুলাই) জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার জিলকদ মাস পূর্ণ হবে। জিলহজ মাস শুরু হবে ২১ জুলাই বুধবার থেকে। সেই হিসেবে সৌদি আরবসসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৩১ জুলাই।
এছাড়া জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ ৩০ জুলাই অনুষ্ঠিত হবে পবিত্র হজ। সেই হিসেব আরবি নতুন বছর শুরু হবে ২৩ আগস্ট থেকে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শাহাদাৎ বার্ষিকী অর্থাৎ ১২ রবিউল আউয়াল হবে চলতি বছরের ২৯ অক্টোবর।
Related News
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More
আসামে ৭৫০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, গৃহহীন ৪ হাজার মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে আবারও বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজ্য সরকার। ধুবড়িRead More



Comments are Closed