Main Menu

সিলেটের দুই ল্যাবে ১৪৯ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে আরও ১৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১১৪ জন আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৩৫ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিক্যাল কলেজের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, সোমবার কলেজের ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৯৬ জন, হবিগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের ১০ জন এবং সুনামগঞ্জের ৪ জন।শনাক্তদের মধ্যে ৭ জন চিকিৎসকও রয়েছেন।

সিলেট জেলার শনাক্তদের মধ্যে নগরী ও সদর উপজেলার ৬৫ জন, গোলাপগঞ্জ উপজেলায় ৯ জন, বিয়ানীবাজারে ৬ জন, কানাইঘাটে ৫ জন, দক্ষিণ সুরমায় ৩ জন, বিশ্বনাথে ২ জন, ফেঞ্চুগঞ্জে ২ জন, গোয়ানইঘাট, জকিগঞ্জ, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় একজন করে রয়েছেন।

অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, সোমবার ১৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ১৯ এবং সুনামগঞ্জের ১৬ জন।

সব মিলিয়ে সোমবার (২০ জুলাই) রাত দশটা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮৯১ জনে। এরমধ্যে সিলেট জেলায় ৩৬১৫ জন, সুনামগঞ্জে ১৩৩৫ জন, হবিগঞ্জে ১০৬২ জন এবং মৌলভীবাজারে ৮৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এপর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে মারা গেলেন ১২১ জন। এরমধ্যে সিলেটে জেলায় ৯০ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজার জেলায় ১০ জন মারা গেছেন।

সব মিলিয়ে এ পর্যন্ত সিলেট বিভাগের ২৮০৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলার ৯১০ জন, সুনামগঞ্জে ৯৮১ জন, হবিগঞ্জে ৪৮১ জন এবং মৌলভীবাজার জেলার ৪৩৩ জন সুস্থ হয়েছেন।

Share





Related News

Comments are Closed