Main Menu

শাবির ল্যাবে আরও ৩৫ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের (জিইবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সোমবার (২০ জুলাই) ১৬৫টি নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ল্যাবে আজ ১৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেটের ১৯ জন ও সুনামগঞ্জের ১৬ জন রয়েছেন।

সোমবার (২০ জুলাই) সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৭৪২ জন।

Share





Related News

Comments are Closed