নেত্রকোনায় গাঁজাসহ ৪ জন গ্রেফতার
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনায় বিপুল পরিমাণ গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সদর উপজেলার চল্লিশা পশ্চিম বাজার থেকে রোববার (১৯ জুলাই) রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, ভ্রাহ্মনবাড়িয়ার নোয়াগাঁওয়ের মৃত হাজী মধু ভুইয়ার ছেলে সৌমিন আহম্মেদ ডালিম(৩৫), একই গ্রামের মো. ফজল মিয়ার ছেলে মো. জাকারিয়া বাবু(২৪), আবদুল্লাহপুর গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে মো. ইয়ার হোসেন(২৭) ও তন্তর গ্রামের মো. বাবুল ভুইয়ার ছেলে মো. আরিফ ভ‚ইয়া (১৯)।
সোমবার (২০ জুলাই) তাদের আদালতে পাঠিনো হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার চল্লিশা পশ্চিম বাজারে সাতভাই ট্রেডার্সের সামনে থেকে গ্রেফতার হওয়া চারজন রবিবার রাতে সন্দেহজনক ঘুরাফেরা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে। তাদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। সোমবার আটক হওয়া চারজনকে আদালতে পাঠানো হয়েছে।
নেত্রকোনার ডিবির ওসি শাহ নূর এ আলম জানান, গোয়েন্দা বিভাগের এন্ট্রি ডাকস্কোয়াড বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে মাদক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed