সিলেটের দুই উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: চতুর্থ দফা বন্যায় প্লাবিত হয়েছে সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা। এরই মধ্যে এ দুটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সোমবার বিকাল ৩টায় কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গোয়াইনঘাট উপজেলায় গত দুইদিনের পাহাড়ি ঢলে সারী ও পিয়াইন নদী দিয়ে নেমে আসা পানিতে উপজেলার সবকটি ইউনিয়নেরর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক ফিশারীর মাছ বন্যার পানিতে ভেসে গেছে। অনেক ঘর-বাড়িতে পানি উঠে গেছে। সারী-গোয়াইনঘাট , গোয়াইনঘাট-সালুটিকর ও গোয়াইনঘাট-জাফলং সড়কের অনেক স্থান দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এ কারণে উপজেলা সদরের সাথে জেলা সদর এবং আঞ্চলিক যোগাযোগ যে কোন সময় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব জানান, সারি ও পিয়াইন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত আছে বলে জানান ইউএনও।
কোম্পানীগঞ্জ উপজেলায় রবিবার থেকে পানি বৃদ্ধি অব্যাহত আছে। সোমবার থেকে পানি আরো বাড়ছে। এরই মধ্যে উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed