মঙ্গলের পথে আরব আমিরাতের মহাকাশযান
প্রযুক্তি ডেস্ক: আরব দুনিয়ার প্রথম মহাকাশ অভিযান। তাই হোপ-এর উৎক্ষেপণের দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে জাপানি রকেটে করে হোপ-এর নিখুঁত উৎক্ষেপণ হলো। সাতমাস লাগবে মঙ্গলে পৌঁছতে। তারপর তা কাজ শুরু করবে এবং মঙ্গলের পরিবেশ ও আবহাওয়া নিয়ে তথ্য পাঠাবে।
আগামী বছর অর্থাৎ ২০২১-এর ফেব্রুয়ারিতে মঙ্গলের কক্ষপথে ঢুকবে হোপ। তারপর দুই বছর ধরে মঙ্গলের চারপাশে ঘুরবে। মহাকাশযানের যন্ত্রপাতি মঙ্গলের উপরিভাগের আবহাওয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করে পাঠাবে।
আমিরাতের দাবি, তাদের এই মঙ্গল অভিযানের ফলে বিভিন্ন ঋতুতে লাল গ্রহের আবহাওয়া কেমন থাকে তা জানা যাবে। হোপ এ বিষয়ে পুরো তথ্য দেবে, যা আগে পাওয়া যায়নি। গত ১৪ জুলাই হোপের মহাকাশে যাওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য দুই বার উৎক্ষেপণ পিছিয়ে দিতে হয়।
মঙ্গল অভিযানের কথা আমিরাত প্রথম ঘোষণা করে ২০১৪ সালে। এতদিন পর্যন্ত তারা ছিল পুরোপুরি তেল-নির্ভর দেশ। সেখান থেকে সরে এসে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে স্বনির্ভরতা পাওয়ার প্রয়াস শুরু হয় তখন থেকে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি হওয়া হোপ-এর সাফল্যের দিকে আমিরাত অনেক আশা নিয়ে তাকিয়ে আছে। কারণ, তাদের লক্ষ্য, ২১১৭ সালে মঙ্গলে বসতি স্থাপন করা।
আমিরাত মঙ্গল অভিযানের প্রধান ওমর শরাফ বলেছেন, ”এটা আরবের তরুণদের কাছেও আশার বার্তা পাঠিয়েছে। যদি আমিরাতের মতো নবীন দেশ ৫০ বছরের কম সময়ের মধ্যে মঙ্গলে পৌঁছতে পারে, তা হলে আমরা এবং এই এলাকার দেশগুলি অনেক কিছু করতে পারি।”
এর আগে আমিরাত তিনটি উপগ্রহ পাঠিয়েছিল। কিন্তু তারা পৃথিবীর কক্ষপথের বাইরে কোনো অভিযান করেনি। এবারই তারা প্রথম মঙ্গলে মহাকাশযান পাঠাল।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed