শ্রীমঙ্গলে পুকুরের পানিতে ডুবে তরুণের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর মিশন রোডের একটি মসজিদের পুকুরে সাতার শিখতে গিয়ে পানিতে ডুবে তরুনের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুরে এই ঘটনাটি ঘটে।
নিহত মো শাকিল আহমেদ (১৮) শ্রীমঙ্গলের মাশাআল্লাহ মানিক স্টোরের মালিক ও শ্রীমঙ্গল পৌর যুবলীগের ৮নং ওয়ার্ড শাখার সভাপতি মো. মানিক আহমদের ছোট ভাই। সোনা মিয়া রোডস্থ আলাবক্স মসজিদের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে ওই তরুনের।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত তরুনের বাসার পাশের সোনা মিয়া সড়কের আলাবক্স মসজিদের পুকুরে সাতার শেখার জন্য গিয়েছিলেন তিনি। সাতার শেখার এক পর্যায়ে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার সময় হঠাৎ করে তিনি ডুবে যান। পরে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা মিলে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্ত ছাড়াই দাফন করার আবেদন করেছেন তার পরিবার। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে তাই পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ করা হয়নি।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed