Main Menu

শাবির ল্যাবে আরও ৬০ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৬০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রোবার (১৯ জুলাই) শাবির ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষায় এই ৬০ জনের করোনা শনাক্ত হয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ জেলার ১১৪ টি ও সিলেটের ৭৪টি নমুনা মিলে মোট ১৮৮ টি নমুনা সংগ্রহ করা হয়। সবকটি নমুনা পরীক্ষা করা হলে ৬০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শনাক্ত হওয়া ৬০ জনের মধ্যে সুনামগঞ্জের ৪০ জন ও সিলেটের ২০ জন রোগী রয়েছেন।

এনিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬২ জনে। এরমধ্যে সিলেট জেলায় ৩৪৫০, সুনামগঞ্জে ১৩১৮, হবিগঞ্জে ১০৫৫ ও মৌলভীবাজার জেলায় ৮৩৯ জন।

এ পর্যন্ত বিভাগের চার জেলায় মোট সুস্থ হয়েছেন ২৭৩২ জন। এর মধ্যে সিলেটে ৮৯১ জন, সুনামগঞ্জে ৯৩৯ জন, হবিগঞ্জে ৪৭৪ জন ও মৌলভীবাজারে ৪২৮ জন।

এদিকে, সিলেট বিভাগে মোট মত্যুর সংখ্যা পৌঁছেছে ১১৮-তে। এর মধ্যে সিলেট জেলায় ৮৮ জন , সুনামগঞ্জে ১২ জন, হবিগঞ্জে ৮ জন ও মৌলভীবাজারে ১০ জন।

Share





Related News

Comments are Closed