তুরাগ নদে গোসল করতে গিয়ে ২ স্কুলছাত্র নিখোঁজ
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কড্ডায় তুরাগ নদে গোসল করতে গিয়ে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরীদল।
নিখোঁজ সাকিব হোসেন (১৩) জামালপুরের বকশীগঞ্জ থানার খামারগেদরা গ্রামের আবু সাঈদের ছেলে এবং দুর্জয় সরকার (১৪) গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার তাজপুর গ্রামের রবিন্দ্রনাথের ছেলে। দুই জনই নাওজোড় পাথরপাড়া এলাকার প্রগতি মডেল স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরে গাজীপুর মহানগরের টান কড্ডা ব্রীজের পাশে ৬ বন্ধু তুরাগ নদে গোসল করতে নামে সাকিব ও দুর্জয় । স্রোতে তাদের ভাসিয়ে নেয়ার সময় দ্রত কিনারায় আসার চেষ্টা করে তারা। চারজন কিনারায় উঠতে পারলেও দুই জন ডুবে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরীরা উদ্ধার কাজ চালাচ্ছে।
ডুবুরীদলের টিম লিডার আশরাফুল ইসলাম জানান, প্রায় তিনঘন্টা চেষ্টা চালিয়েও উদ্ধার করা যায়নি। অতিরিক্ত স্রোতের কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যহত হচ্ছে বলেও জানান তিনি।
Related News
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More
গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে শিল্প কারখানায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়কRead More



Comments are Closed