Main Menu

কিছুতেই কোভিড টেস্ট করাচ্ছেন না রেখা!

বিনোদন ডেস্ক: কিছুতেই করোনা পরীক্ষা করাতে চাইছেন না রেখা! প্রবীণ বলিউড অভিনেত্রীর এমন কাণ্ডে হতবাক বৃহন্মুম্বই পুরসভা। অবশেষে ময়দানে নামতে হল মুম্বাইয়ের মেয়রকে। রেখার গড়িমসি দেখে মেয়র কিশোরী পেড়নেকর স্বয়ং অভিনেত্রীকে আরজি জানিয়েছেন যে, “চিন্তার বিষয়, আপনি প্লিজ সোয়াব টেস্ট করান!”

প্রসঙ্গত, অভিনেত্রী রেখার বান্দ্রার ‘সি স্প্রিংস’ বাংলোর নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত হওয়ায় গত ১২ জুলাই রবিবারই গোটা এলাকা সিল করে দিয়েছে বৃহন্মুম্বাই পুরসভা। উপরন্তু তার দিন দুয়েক বাদে আবার অভিনেত্রীর বাড়ির আরও দুই পরিচারকের শরীরে মিলেছে মারণ ভাইরাসের উপস্থিতি।

বর্তমানে রেখার বাংলোর মোট ৪জন কর্মী করোনা আক্রান্ত। প্রত্যেকেই চিকিৎসাধীন। স্বাভাবিকবশতই কোভিড টেস্ট করানোর কথা অভিনেত্রীর। কিন্তু, প্রবীণ অভিনেত্রী নাছোড়বান্দা! কিছুতেই করোনা পরীক্ষা করাতে চাইছেন না। তার দাবি, “আমার শরীরে কোনও অসুবিধে হচ্ছে না। তাই করোনা পরীক্ষা করাতে চাইছি না এক্ষুণি।”

রেখার এই কোভিড টেস্ট থেকে পালিয়ে বেড়ানোর বিষয়টি রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মুম্বাই পৌরসভার কাছে। সূত্রের খবর বলছে, এবার নাকি রেখাকে কোভিড টেস্টের জন্য রাজি করাতে মেয়র নিজেই নেমে পড়েছেন ময়দানে!

Share





Related News

Comments are Closed