Main Menu

শাবির ল্যাবে আরও ৩৩ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) শাবির ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় এই ৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ২২ জন সিলেটের ও ১১ জন সুনামগঞ্জের বাসিন্দা।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ জেলার ১১৮ টি ও সিলেটের ৯৭ টি নমুনা সংগ্রহ করা হয়।

তিনি জানান, শনাক্ত হওয়া নতুন ৩৩ জনের মধ্যে সিলেট জেলার ২২ জন ও সুনামগঞ্জের ১১ জন বাসিন্দা রয়েছেন।

Share





Related News

Comments are Closed