Main Menu

সাবেক এমপি মকবুল হোসেনের সুস্থতায় দোয়া

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের দুইবারের সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেনের শারীরিক সুস্থতা কামনা করে গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চৌমুহনী জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বাদ জুম্মা এমপির সাবেক পিএস ও বৃহত্তর হেতিমগঞ্জ যুব উন্নয়ন ফোরামের আহ্বায়ক মানবাধিকার কর্মী সুজন খানের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

ওলি ইবনে ওলি মুফতি রশিদুর রহমান ফারুক পীর জাদা বরুনা সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেনের শারীরিক সুস্থতার জন্য মহান রাব্বুল আল আমিনের দরবারে মোনাজাত করেন। দোয়া মাহফিলে সৈয়দ মকবুল হোসেনের সুস্থ্যতা সহ দেশ ও জাতিকে মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য মহান রাব্বুল আল আমিনের কাছে দোয়া প্রার্থনা করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাহেল, প্যানেল মেয়র হেলালুজ্জামান, কাউন্সিলর রুহিন আহমদ খান, আলীনগর ইউপি চেয়ারম্যন মামুনুর রশীদ মামুন, পরিবহন শ্রমিকনেতা মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক সহ দোয়া মাহফিলে স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবীদ, সমাজসেবক, যুব সমাজ সহ নানা শ্রেণি পেশার শত শত মুসল্লি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed