দেশে করোনায় আরো ৫১ মৃত্যু, শনাক্ত ৩০৩৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৪৭ জন। সেই সাথে আরও ৩ হাজার ৩৪ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন।
শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, নতুন করে মারা যাওয়া ৫১ জনের মধ্যে ৪০ জন পুরুষ এবং ১১ জন নারী।তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ১৬ জন, রাজশাহীতে ৩ জন, সিলেটে ৩ জন, খুলনায় ৬ জন, বরিশালে ৬ জন এবং রংপুরে ৪ জন মারা গেছেন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে এক হাজার ২৫৫ জন, চট্টগ্রামে ৬৫৫ জন, রাজশাহী ১৩১, খুলনায় ১৫০ জন, বরিশালে ৯৭ জন, রংপুরে ৮৭, সিলেটে ১১৬ এবং ময়মনসিংহে ৫৬ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, বয়স বিভাজনে ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১-৮০ বছরের মধ্যে ১১ জন এবং ৮১-৯০ বছরের ২ জন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ৪২ জন এবং বাড়িতে ৯ জন মারা গেছেন।
নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৬৮১টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৬০টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৬ হাজার ৭৫১টি।
এদিকে, করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৬২ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮ হাজার ৭২৫ জন।
প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
বৈশ্বিক পরিস্থিতি
গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ৩৯ লাখ ৫৩ হাজারের বেশি। মৃতের সংখ্যা প্রায় পাঁচ লাখ ৯৩ হাজার প্রায়। তবে পৌনে ৮৩ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed