দেশে করোনায় আরও ৩৯ মৃত্যু, আক্রান্ত ২৭৩৩
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত ২৪৯৬ জনের মৃত্যু হলো। এসময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৩ জন। এতে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৮৯টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯ লাখ ৯৩ হাজার ২৯১টি।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৯৪০ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ১ লাখ ৬ হাজার ৯৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
নতুন করে মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ৩১ জন পুরুষ এবং ৮ জন নারী। এ পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ১৯৭১ জন এবং নারী মারা গেছেন ৫২৫ জন
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed