বিয়ের ৫ দিনের মাথায় পুলিশ সদস্যের মৃত্যু
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ থেকে: মৌলভীবাজারের কমলগঞ্জে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পশ্চিম বিভাগে কর্মরত নুর উদ্দীন (২২) নামের এক পুলিশ সদস্যের বিয়ের ৫ দিনের মাথায় আকস্মিক মৃত্যু ঘটেছে। তিনি উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মৃত কেয়াম উদ্দিনের ছেলে।
জানা যায়, ১৫ দিনের ছুটি নিয়ে গত ১ জুলাই বাড়িতে এসে ১০ জুলাই বিয়ে করেছিলন তিনি। বিয়ের ৫ দিনের মাথায় বুধবার (১৫ জুলাই) ভোর রাত ৪টায় নিজ বাড়িতে মারা যান পুলিশ সদস্য নুর উদ্দীন।
গ্রামবাসী সূত্রে জানা যায়, পারিবারিকভাবে সিদ্ধান্ত নিলে পুলিশ সদস্য নুর উদ্দীন গত ১ জুলাই আদমপুর ইউনিয়নের কোনাগাঁও নিজ গ্রামে আসেন। বাড়িতে এসে গত ৫ দিন আগে একই গ্রামে বিয়ে করেন। বিয়ের ৫ দিনের মাথায় বুধবার ভোর রাত ৪টায় তিনি অসুস্থ বোধ করলে তার স্ত্রী বাড়ির সবাইকে ডেকে আনার পর তাকে দ্রত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে বুধবার সকালে মৃত পুলিশ সদস্য নুর উদ্দীনের বাড়িতে গিয়েছিল পুলিশ। সেখানে গিয়ে অস্বাভাবিক কোন কিছু লক্ষ্য করা যায়নি। এখন পর্যন্ত এ মৃত্যু নিয়ে পরিবারের কারো কোন অভিযোগ নেই।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed