শায়েস্তাগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান বরখাস্ত
হবিগঞ্জ প্রতিনিধি: অস্ত্র মামলায় ১০ বছরের সাজা হওয়ায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইপি-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমি আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
বুলবুল খান হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, ২০১২ সালের ১৫ মার্চ র্যাব-৯-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ি থেকে অস্ত্রসহ বুলবুল খানকে আটক করে। পরে র্যাব বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা করে। পুলিশ মামলাটি তদন্ত করে একই বছর আদালতে চার্জশিট দেয়। আদালত রাষ্ট্রপক্ষের ১৪ জনের সাক্ষী নিয়ে গত ৪ ফেব্রুয়ারি আসামির উপস্থিতিতে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন।
Related News
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More



Comments are Closed