কলমাকান্দায় ঢলের পানিতে মরদেহ উদ্ধার
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাহাড়ি ঢলে নিখোঁজের পরদিন পুতুল ঘাগ্রা (৫৫) নামে এক আদিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলার লেংঙ্গুরায় গণেশ্বরী নদীর হাজং পাড়া নামকস্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুতুল ঘাগ্রা কলমাকান্দা উপজেলার লেংঙ্গুরা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের জিনি রিছিলের ছেলে।
গতকাল সোমবার সন্ধ্যায় ফুলবাড়ি হাজংপাড়ার এক দোকান থেকে পণ্য কিনে রওনা দেন পুতুল । বাড়ি ফেরার পথে নদীর তীরে পৌঁছানো মাত্রই তিনি পাহাড়ি ঢলের স্রোতে তলিয়ে যান। এরপর নদীর ওই স্থানসহ আশপাশে স্থানীয়রা উদ্ধারে তৎপরতা চালায়। সন্ধান না পাওয়ায় আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার লেংঙ্গুরা গণেশ্বরী নদীর হাজং পাড়া নামক স্থানে পুতুল ঘাগ্রার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা।
এ ব্যাপারে লেঙ্গুরা ইউপির সদস্য মো. আনোয়ার পাশা জানান, স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ পুতুল ঘাগ্রার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল করিম ঘটনার সততা নিশ্চিত করেছেন।
Related News
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
Manual5 Ad Code ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজারRead More
ময়মনসিংহে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩Read More



Comments are Closed