এরশাদের মৃত্যুবার্ষিকীতে সিলেটে মিলাদ ও দোয়া
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির উদ্যোগে ১৪ জুলাই মঙ্গলবার বিকেলে সিলেট হযরত শাহ জালাল (রঃ) দরগাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক ইশরাকুল হোসেন শামীম, সদস্য সচিব আহসান হাবিব মঈন, যুগ্ম সচিব বাশির আহমদ, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান মুজিব, কেন্দ্রীয় সদস্য সাইদুর রহমান চৌধুরী রূপা, সদস্য মামুনুর রশীদ মামুন, জাকির হোসেন সানা মিয়া, মানিক মিয়া, হাসান আহমদ, শাহিন আহমদ, যুব সংহতি নেতা ফয়জুর রহমান গেদুল প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফিজ শেখ কবির আহমদ।
দোয়া মাহফিলে সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ এর বিদেহী আতœার মাগফেরাত কামনা করেন এবং তার রেখে যাওয়া আদর্শ ও ঐতিহ্য পূনরূদ্ধারে জাতীয় পার্টির নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে মহান আল্লাহ রাব্বুল আলামীনের সাহায্য প্রার্থনা করেন।
এদিকে, একইদিন বিকেলে এরাশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা জাতীয় পার্টি ও জাতীয় যুব সংহতির উদ্যোগে নগরীর সুরমা মার্কেটস্থ জাতীয় পর্টির কার্যালয়ে মিলাদ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দুআ মাহফিলে সিলেট জেলা জাতীয় পর্টির সদস্য সচিব মো. উসমান আলী চেয়ারম্যানের সঞ্চালনায় সভাপতির বক্তব্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলার আহবায়ক এ টি ইউ তাজ রহমান বলেন, সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আজীবন কাজ করে গেছেন। দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। তার রাজনীতির চার ভাগের একভাগ সময়ে দেশ পরিচালনা করে উন্নয়নের অসামান্য র্কীতি গড়েছেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, জেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল মালেক খান, অ্যাডভোকেট মুফতি আব্দুর রহমান, আহবায়ক কমিটির সদস্য দৌলা মিয়া, সিলেট জেলা যুব সংহতির সভাপতি আলতাফুর রহমান আলতাফ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আশিক মিয়া, জেলা জাতীয় পার্টির সদস্য মো. আবুল কালাম আজাদ, জেলা যুব সংহতির নেতা রাবেল আহমদ, হোসেন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পর্টির আহবায়ক শাহ আলম, সাইবার পার্টি সিলেট বিভাগের সমন্বয়কারী এসএম শামীম আহমদ, মানিক মিয়া প্রমুখ।
Related News
সিলেট ওসমানী মেডিকেলে নতুন পরিচালক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক হিসেবেRead More
সিলেটে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিতRead More



Comments are Closed