নেত্রকোনায় আর্থিক প্রণোদনার দাবীতে মানববন্ধন
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা পৌরশহরে আর্থিক প্রণোদনা প্রদানের দাবীতে সোমবার (১৩ জুলাই) মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
মহামারী করোনার কারণে বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায় মানবিক বিপর্যয়ের হাত থেকে শিক্ষক ও বিদ্যালয়কে রক্ষার জন্য প্রধানমন্ত্রীর নিকট থেকে সাহায্যের জন্য এ মানববন্ধন পালন করা হয়।
নেত্রকোনা বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের ব্যানারে আজ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে মহামারী করোনা সংকট কালীন সময়ে প্রধানমন্ত্রীর নিকট মানবিক বিপর্যয়ের হাত থেকে শিক্ষক ও বিদ্যালয়কে রক্ষাসহ চার দফা দাবীর স্বপক্ষে বক্তব্য রাখেন নেত্রকোনা বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের আহবায়ক কামরুন্নেছা আশরাফ দীনা, যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, রেড ক্রিসেন্ট সোসাইটীর সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু, পরিষদের সদস্য সচিব মোঃ মাহবুব উল্লাহ্, মোঃ গোলাম ফারুক, আজহারুল ইসলাম জালাল, জহিরুল ইসলাম খান কবীর, শফিকুল ইসলাম, অনুপ কুমার সরকার ও এ কে এম মাহবুবুল প্রমূখ।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed