‘জুলাই মাসেই অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন শুরু’
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি জুলাই মাসের মধ্যেই অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন দেয়া শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, আমরা গত মার্চেই অনলাইন পত্রিকার নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু করোনার কারণে সেটা পিছিয়ে যায়। আমরা এরই মধ্যেই গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পেয়ে গেছি। তাই আশা করছি, এ মাসের মধ্যেই কিছু অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন দেয়া হবে। আর বাকিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, যার তার হাতে যেন পত্রিকার ডিক্লারেশন না যায় সে ব্যাপারে উদ্যোগ নেয়া হবে। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের মালিকানাধীন পত্রিকাটির ডিক্লারেশন পেতে কোনো অনিয়ম হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী।
Related News
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসনRead More



Comments are Closed