গাজীপুরে ৫০০ পিস ইয়াবা ও জাল নোট উদ্ধার
গাজীপুর প্রতিনিধি: মোহনা টিভির গাজীপুর জেলা প্রতিনিধির বাড়ির এক ভাড়াটিয়ার কক্ষ থেকে ৫শ পিস ইয়াবা ও ৮ লাখ টাকা সমমানের জাল নোট উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) বিকেলে ঢাকা-ময়মনসিংহ সড়ক সংলগ্ন তেলিপাড়া এলাকার একটি ৪তলা বাড়ির ২য় তলার ফ্লাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশ।
বাড়ির মালিক মোহনা টিভির সাংবাদিক আতিকুর রহমান জানান, ভাড়াটিয়া রাসেল এবং তার স্ত্রী তিশা কিছুদিন পূর্বে ৭ হাজার টাকা মাসিক ভাড়ায় ২য় তলার ফ্লাটটি ভাড়া নেয়। তবে, তিনি ভাড়াটিয়ার কোন পরিচয় পত্র দেখাতে পারেননি।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা এবং জাল টাকা উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা যায়নি।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed