দেশে করোনায় আরো ৩০ মৃত্যু, শনাক্ত ২৬৮৬
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে দেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০৫ জনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৬৮৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার ১২৯ জন।
শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান দেশে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৭৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ১৯২টি নমুনা। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ১৯ হাজার ৪৬৫টি।
নতুন যে ৩০ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ এবং নারী ৫ জন।তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ১ জন রয়েছেন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৮ জন, বাড়িতে ১১ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে ১ জনকে।
মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন ও ৮১ থেকে ৯০ বয়সীদের মধ্যে ১ জন রয়েছেন।
এদিকে, করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৮ জন। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটি থেকে দেশে মোট সুস্থ হলেন ৮৮ হাজার ৩৪ জন।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed