হুমায়ুন রশীদ চৌধুরীর মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতিসংঘের ৪১তম অধিবেশনের সভাপতি, জাতীয় সংসদের সাবেক স্পীকার ও পররাষ্ট্রমন্ত্রী, বরেণ্য ক‚টনীতিক, সিলেটের কৃতি সন্তান হুমায়ুন রশীদ চৌধুরীর ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে মরহুমের মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ জুলাই শুক্রবার বাদ জুমআ হযরত শাহজালাল (রঃ) মাজার সংলগ্ন হুমায়ুন রশীদ চৌধুরীর মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জজ কোর্টের এডিশনার পিপি এডভোকেট শামসুল ইসলাম, মহানগর আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান সেলিম, লন্ডন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ফজরুল হক এনাম, সিলেট জেলা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এডভোকেট আলাউদ্দিন, এডভোকেট মাসুম আহমদ, মুজিবুর রহমান মালদার, অর্থ সম্পাদক এডভোকেট মনির উদ্দিন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের আইন সম্পাদক ইফতেখার হোসেন মনি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ছাতক শাখার সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমন, মহানগর শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক জাহির উদ্দিন, সিরাজুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ সম্পাদক মাসুদ কামাল সুফী, রেজাউল করিম লিটন, বারীন্দ্র দাস সজীব, স্বজন ফাউন্ডেশন বাংলাদেশের অ্যাডমিন জালাল উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
মৌলভীবাজারে ১৪ ভরি স্বর্ণ ও টাকা লুট, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে বসতবাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছেRead More
সিলেটে গভীর রাতে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মানRead More



Comments are Closed