দেশে করোনায় আরও ৩৭ মৃত্যু, শনাক্ত ২৯৪৯
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৭৫ জনে। সেই সাথে নতুন করে ২ হাজার ৯৪৯ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে। এপর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জন।
শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩৭৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৮৮টি নমুনা। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ১৮ হাজার ২৭২টি।
এদিকে, করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬২ জন। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটি থেকে দেশে মোট সুস্থ হলেন ৮৬ হাজার ৪০৬ জন।
নতুন যে ৩৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৯ এবং নারী ৮ জন।তাদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৩ জন, বাড়িতে ১৪ জন।
মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন রয়েছেন।
বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
Related News
ঈদে দোকান-শপিংমল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলাRead More
দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ছয় বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকেRead More



Comments are Closed