কুমিল্লায় প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে জেলার দাউদকান্দি-চাঁদপুর মতলব সড়কের কাজিরকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপুরে তাদের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যায় স্বজনরা। নিহতদের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়।
পুলিশ জানায়, ঢাকা থেকে প্রাইভেটকার যোগে সিরাজুল ইসলাম তার পরিবার-পরিজন নিয়ে চাঁদপুরের ফরিদগগঞ্জ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে দাউদকান্দির কাজিরকোনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়।
এ সময় সিরাজুল ইসলাম (৮০), তার স্ত্রী জাহানারা বেগম (৭০) এবং তাদের নাতি আবু বকর সিদ্দিক (১২) নিহত হন। দুর্ঘটনায় আহত হন সিরাজুল ইসলামের ছেলেও।
দাউদকান্দি থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ৩ জনের মরদেহ সুরতহাল শেষে বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ভাড়ায় চালিত ওই প্রাইভেটকার এর চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed