Main Menu

খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ ২ ছিনতাইকারী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর খিলক্ষেতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। নিহতরা ছিনতাইকারী বলে দাবি করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) মধ্যরাতে খিলক্ষেতের কুড়াতলি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহানউদ্দিন।

প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মো. বোরহানউদ্দিন।

Share





Related News

Comments are Closed