গোলাপগঞ্জে করোনায় ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে সাহাব উদ্দিন (৬০) নামে একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার সকালে নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বাজারের স’মিল ব্যবসায়ী।
রোববার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী মাসুদ আহমদ।
এদিকে সাহাব উদ্দিন সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকাকালীন গত ২৭ জুন নমুনা পরীক্ষা করান। এরপর গত সোমবার (২৯ জুন) তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫৭ জন। সুস্থ হয়েছেন ৮০ জন। মৃত্যু বরণ করেছেন ৮ জন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed