বিমানের দুবাই ও আবুধাবি ফ্লাইট ৬ জুলাই থেকে
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস মহামারীতে দীর্ঘ দিন বন্ধ থাকার পর বিমান আগামী ৬ জুলাই থেকে দুবাই ও আবুধাবিতে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “প্রতি সপ্তাহে দুবাইতে ৪টি ও আবুধাবিতে ৪টি ফ্লাইট পরিচালনা করা হবে।”
মহামারীর কারণে বিশ্বে আকাশ যোগাযোগ সীমিত হওয়ার মধ্যে গত মার্চের মাঝামাঝিতে এই দুই রুটে ফ্লাইট বন্ধ করতে হয়েছিল বিমানকে।
বিভিন্ন দেশে বিধিনিষিধ শিথিল হওয়ায় বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইটগুলো ধীরে ধীরে সচল হচ্ছে।
বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন লন্ডন, দোহা ও চীনে ফ্লাইট চলছে।
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed