ছাগলনাইয়া হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন উদ্বোধন
মোঃ মিরাজ উদ্দিন, ফেনী প্রতিনিধি: ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আইসোলেশন ওয়ার্ডের করোনা আক্রান্ত রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার।
ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শিহাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের।
শিরিন আখতার এমপির নিদের্শনায় ছাগলনাইয়া উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলায় করোনা আক্রান্ত রোগীদের আইসোলেশন ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেনের ব্যাবস্থা করা হয়।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed