ইরানে এক ক্লিনিকে বিস্ফোরণে নিহত ১৯
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানের একটি ক্লিনিকে বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
বিবিসির খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার সিনা আতাহার ক্লিনিকে এই বিস্ফোরণে আরও বহু লোক আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলছে, ওই বিস্ফোরণ ঘটেছে ‘গ্যাস লিকেজ’ থেকে।
টেলিভিশনে আসা ভিডিওতে বিস্ফোরণস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। আগুন নেভাতে দমকল কর্মীদের লেগেছে কয়েক ঘণ্টা।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হতাহতদের অধিকাংশই নারী।
ইরানের বার্তা সংস্থা ইসনায় দেওয়া উদ্ধৃতিতে তেহরান দমকলের মুখপাত্র জালাল মালেকি বলেছেন, “অনেকে উপরের তলাগুলোতে ছিলেন, তাদের অনেকে অস্ত্রপচারের কক্ষেও ছিলেন –তারা অস্ত্রপচারের রোগী অথবা তাদের সঙ্গে আসা লোকজন ছিলেন।
“উত্তাপ ও ঘন ধোঁয়ার কারণে দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারান তারা।”
এ ঘটনার কয়েকদিন আগে তেহরানের একটি সামরিক স্থাপনার কাছে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছিল। ওই বিস্ফোরণও হয়েছিল ‘গ্যাস লিকেজ’ থেকে, জানিয়েছিল কর্তৃপক্ষ।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed