করোনা টেস্টের ফি নির্ধারণ, বাসার ফি আড়াইগুণ
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরোস কোভিড-১৯ এর বিনামূল্যে পরীক্ষা আর থাকছে না। এত দিন সরকারি হাসপাতালে বিনামূল্যে করোনা পরীক্ষা করানো হতো। এখন থেকে করোনা পরীক্ষা করাতে গেলে গুনতে হবে ২০০ টাকা। আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে দিতে হবে ৫০০ টাকা।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, করোনা পরীক্ষার জন্য সরকারি হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষা করাতে ২০০ টাকা ফি দিতে হবে। আর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করলে দিতে হবে ৫০০ টাকা।
সরকারিভাবে এতদিন বিনামূল্যে করোনার টেস্ট করানো গেলেও বেসরকারি হাসপাতালে তা করাতে সাড়ে ৩ হাজার টাকা। তবে অনেক হাসপাতালই এর চেয়েও বেশি টাকা নেয় বলে অভিযোগ উঠেছে । তাছাড়া বেসরকারিভাবে বাসায় গিয়ে নমুনা সংগ্রহের জন্য ৪ হাজার ৫০০ টাকা ফি নির্ধারণ করে দিয়েছিল সরকার।
উল্লেখ্য, করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৪ হাজার ১৪ জন আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন আক্রান্তের সংখ্যা ৩ হাজারের কোটায় থাকলেও গত ২৪ ঘণ্টায় তা বেড়ে আবারও ৪ হাজারের ঘরে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৮০১ জন ও মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ৭৮৩ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ ও এই সময়ের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৬ জন এবং নারী ৯ জন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed