Main Menu

সুনামগঞ্জে আরও ২৬ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় আরও ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ২৮ জনের মধ্যে সুনামগঞ্জ জেলার ২৬ জন ও সিলেট জেলার ২ জন রয়েছেন।

রোববার (২৭ জুন) শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮ জনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

এনিয়ে সুনামগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৯৭৬ জনে। সুস্থ হয়েছেন ৩৭৪ জন, আর মারা গেওেছন ৫জন।

Share





Related News

Comments are Closed