দেশে করোনায় একদিনে ৪৩ মৃত্যু, শনাক্ত ৩৮০৯
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৭৩৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৮০৯ জন।এনিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৭ হাজার ৭৮৭ জন।
রোববার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তার দেয়া তথ্য অনুযায়ী, ৬৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৩৪টি। নমুনা পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৮ হাজার ৯৯টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ লাখ ৩০ হাজার ১৯৭টি।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৩ জনের মধ্যে পুরুষ ৩১ এবং নারী ১২ জন। হাসপাতালে মারা গেছেন ৩০ জন এবং বাড়িতে ১২ জন। মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৪০৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৭২৭ জন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed