তাহিরপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে জুয়েল মিয়া (২৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি সীমান্ত নদী জাদুকাটায় পাহাড়ি ঢলে ভেসে আসা গাছের ডালপালা সংগ্রহ করছিলেন। এসময় বিএসএফের গুলিতে মারা যান।
নিহত জুয়েল তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের আফাজ উদ্দিনের ছেলে। শনিবার (২৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতের পাহাড়ি ঢল ও সুনামগঞ্জে টানা বৃষ্টিপাতের কারণে সাধারণ মানুষের পাশাপাশি গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়। শনিবার বিকেলে জুয়েল মিয়া ইঞ্জিনচালিত নৌকা দিয়ে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ভেসে আসা ডালপালা সংগ্রহ করতে বের হন। ডালপালা সংগ্রহ করতে গিয়ে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে ভারতের ১০০ গজ ভেতরে চলে যান তিনি।
এ সময় ভারতীয় বিএসএফ গুলি চালালে পেটে গুলি লাগে তার। পরবর্তীতে আহত অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শনিবার রাত ৯টায় কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম বলেন, যাদুকাটা নদীতে গাছের ডালপালা সংগ্রহ করতে গিয়ে আন্তর্জাতিক সীমান্তরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করায় এ ঘটনা ঘটেছে। বিএসএফের ছোড়া গুলিটি জুয়েলের পেটে লেগেছে। তাকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed