মৌলভীবাজারে আরও ২৮ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে নতুন করে আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (২৬ জুন) ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে সদরের ১৮ জন, জুড়ীর ৫ জন, কুলাউড়ার দুইজন, কমলগঞ্জের দুইজন এবং রাজনগরের একজন।
সর্বশেষ শুক্রবার মৌলভীবাজারের নতুন ২৮ জন নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৯৩৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ২০৯২, সুনামগঞ্জে ৯১০, হবিগঞ্জে ৫২২ এবং মৌলভীবাজারে ৪১৪ জন।
এরমধ্যে হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলায় ৮৪, সুনামগঞ্জে ১০০, হবিগঞ্জে ৬৩ এবং মৌলভীবাজারে ৬ জন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৯১০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩১০, সুনামগঞ্জে ৩২২, হবিগঞ্জে ১৮৮, মৌলভীবাজারে ১৫০ জন।
আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৬৩ জন। এরমধ্যে সিলেটে ৪৮, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে পাঁচজন এবং হবিগঞ্জে ছয়জন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed