করোনায় আরেক চিকিৎসকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (৬৮) নামে আরেক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) রাত ১১টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার নিকট আত্মীয় সাব্বির আহম্মেদ জানান, প্রথমে তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে বুধবার তার করোনা নেগেটিভ আসে। কিন্ত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
সাইফুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওয়াশীন গ্রামে।
তিনি ১৯৭২ সালে তাড়াশ উপজেলার প্রথম এমবিবিএস শিক্ষার্থী হিসেবে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে পড়ালেখা শেষ করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন রেজিস্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি শিক্ষাবৃত্তি নিয়ে সৌদিতে চলে যান।
দীর্ঘ ২০ বছর পর দেশে ফিরে তিনি ঢাকার মেডিনোভা হাসপাতালের ধানমন্ডি শাখায় চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া ঢাকার আল মানারাত হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যও তিনি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার ঢাকার আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed