দেশে করোনায় একদিনে মৃত্যু ৩৯, শনাক্ত ৩৯৪৬
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেছেন মোট ১,৬২১ জন। একই সময়ে নতুন করে আরও ৩,৯৪৬ জন শনাক্ত হয়েছেন। আর মোট শনাক্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬০৬ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ৭ জন।
এদিকে, করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ১,৮২৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৪৯৫ জন।
এদিকে, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেওয়া তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮২ হাজার ১২৮ জনে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯৪ লাখ ৫ হাজার ৮০০ জনে।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed