তথ্যসচিব কামরুন নাহার করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক : তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারের করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল এসেছে। তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন বলে তার দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।
বুধবার (২৪ জুন) মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, তথ্যসচিব গত ২১ জুন পরীক্ষা করান। মঙ্গলবার রিপোর্ট পাওয়া যায়, এতে পজিটিভ রেজাল্ট আসে।
ওই কর্মকর্তা বলেন, তিনি বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
তথ্যসচিবের একান্ত সচিব (পিএস) মো. এনামুল আহসান সংবাদ মাধ্যমকে বলেন, ম্যাডামের করোনার ফল পজিটিভ এলেও কোনো লক্ষণ নেই। তিনি ভার্চ্যুয়ালি অফিস করছেন।
কামরুন নাহারের স্বামী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের করোনা টেস্ট করা হলে ফল নেগেটিভ বলে জানান তার দপ্তরের এক কর্মকর্তা।
এর আগে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর ও তার স্ত্রী পারভীন আক্তার করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed