বিশেষ ফ্লাইটে সিলেট ছাড়লেন ৫৪ ফ্রান্স প্রবাসি
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত ৫৪ জন ফ্রান্স প্রবাসিকে বিশেষ ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় নিয়ে গেছে বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার।
বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৬টায় বিশেষ ফ্লাইটটি সিলেট থেকে ছেড়ে যায়। সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে।
নভোএয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে ফ্রান্সগামী যাত্রীদের ঢাকায় আনা হয়। বিশেষ ফ্লাইটটি সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকায় অবতরণ করে। পরে অন্য একটি এয়ারলাইন্স সংস্থার বিশেষ ফ্লাইটে প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন দেশটির মোট ২৪৬ জন যাত্রী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে ৩টি, যশোর ৩, সৈয়দপুর ৪ ও সিলেট ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed