দেশে করোনায় একদিনে ৪৩ মৃত্যু, শনাক্ত ৩৪১২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৫৪৫ জনের। এসময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪১২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৯ হাজার ১৯৮ জনে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তার দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫৬৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। ৬৫টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২৯২টি নমুনা। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ছয় লাখ ৪৪ হাজার ১১টি।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৩ জনের মধ্যে পুরুষ ৩৮ এবং নারী পাঁচজন। হাসপাতালে মারা গেছেন ৩০ জন, বাড়িতে ১২ এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৮৮০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৩৫ জন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
বিশ্ব পরিস্থিতি
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭১ হাজার ৬৪০ জনে।
এছাড়া, প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯০ লাখ ৭৪ হাজার ৬২৪ জন।
জেএইচইউর তথ্য অনুসারে, মঙ্গলবার পর্যন্ত ব্রাজিলে ১১ লাখ ৬ হাজার ৪৭০ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মারা গেছে ৫১ হাজার ২৭১ জন।
এদিকে, তৃতীয় সর্বাধিক সংক্রমিত দেশ রাশিয়ায় মঙ্গলবার পর্যন্ত ৫ লাখ ৯১ হাজার ৪৬৫ করোনায়া আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৮ হাজার ১৯৬ জন।
ইতোমধ্যে দক্ষিণ এশিয়ার দেশ ভারত কোভিড-১৯ এ ৪ লাখ ২৫ হাজার ২৮২ জন আক্রান্ত নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। দেশটিতে এখন পর্যন্ত ১৩ হাজার ৬৯৯ জন মৃত্যুর খবর পাওয়া গেছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২৩ লাখেরও বেশি মানুষ আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২০ হাজার ৩৯৩ জনের।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed