Main Menu

সুনামগঞ্জে আরও ৩১ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

সোমবার (২২ জুন) রাতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এদিন শারি ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হলে ৩১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলেও জানান তিনি।

এনিয়ে সুনামগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮২৬ জনে।

এদিকে একইদিন সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে সিলেট জেলার ৪১ জন ও ঢা্কার ল্যাবে হবিগঞ্জ জেলার আরও ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।

সব মিলিয়ে সোমবার (২২ জুন) সিলেট বিভাগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৭৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৮৫৫ জন, সুনামগঞ্জ ৮২৬ জন, হবিগঞ্জ ৪১৩ জন আর মৌলভীবাজার ২৮৪ জন।

এদিকে সিলেট বিভাগের ৭২৪ জন করোনাভাইরাস জয় করে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ২৪৪ জন, সুনামগঞ্জে ১৯২ জন, হবিগঞ্জ ১৭০ আর মৌলভীবাজার ১১৮ জন সুস্থ হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ৬০ জন। এরমধ্যে সিলেট জেলায় মৃত্যুবরণ করেছেন ৪৬ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জ ৫ জন আর মৌলভীবাজারে ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

Share





Related News

Comments are Closed