করোনায় আক্রান্ত হয়ে সুনামগঞ্জে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনায় আক্রান্ত হয়ে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে লালন মিয়া (৪৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এটিই উপজেলায় করোনা আক্রান্ত প্রথম ব্যক্তির মৃত্যুর ঘটনা।
সোমবার (২২ জুন) বিকেলে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত লালন মিয়া উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও (পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত ৯ জুন (মঙ্গলবার) লালন মিয়ার রিপোর্টে করোনা পজিটিভ আসে। পরবর্তীতে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলোশনে চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার তিনি মারা যান।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, লালন মিয়ার মৃত্যুর খবর শুনেছি। সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। তার লাশ নিরাপদে বাড়ি আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৯-এ। এরমধ্যে সিলেট জেলায় মৃত্যুবরণ করেছেন ৪৫ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জ ৫ জন আর মৌলভীবাজারে ৪ জন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed