পৃথিবীর পাশ দিয়ে যাবে বিশাল গ্রহাণু, বিপদের শঙ্কা
প্রযুক্তি ডেস্ক: এক হাজার ১৭ ফুটের একটি গ্রহাণু পৃথিবীর দিকে প্রবল গতিতে এগিয়ে আসছে। আগামী বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় বেলা পৌনে ১টার দিকে ৩ হাজার ৫১ হাত আকৃতির এই গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
এই গ্রহাণুটিকে চিহ্নিত করতে নাম দেওয়া হয়েছে অ্যাস্টেরয়েড ৪৪১৯৮৭ (২০১০ এনওয়াই৬৫)। নাসা বলছে, বিশাল এই উল্কাখণ্ড পৃথিবী থেকে ২.৩ মিলিয়ন মাইল দূর দিয়ে যাবে।
স্বাভাবিকভাবে এই দূরত্ব অনেক বেশি মনে হলেও মহাকাশ বিজ্ঞানীরা একে ‘সম্ভাব্য বিপজ্জনক’ বলে থাকেন। নাসার তথ্য অনুযায়ী, পৃথিবীর ৪.৬৫ মিলিয়ন দূরত্বের ভেতরে থাকা যেকোনো গ্রহাণু বিপদের কারণ হতে পারে।
এই গ্রহাণুটি প্রতি ঘণ্টায় ২৮ হাজার মাইল অতিক্রম করে পৃথিবীর দিকে আসছে। ২০১৩ সালে রাশিয়ার চেলিয়াবিনস্ক শহরের আকাশে যে উল্কাপাত হয়, এটি তার চেয়ে ১৫ গুণ বড়! ওই ঘটনায় শহরটির অনেক জানালা গুড়িয়ে যাওয়ার পাশাপাশি এক হাজারের বেশি মানুষ আহত হন।
এই গ্রহাণুর কারণে পৃথিবীর কোনো ক্ষতি হতে পারে কি না সে বিষয়ে বিজ্ঞানীরা কোনো তথ্য দেননি। শুধু বলেছেন, ভবিষ্যতে বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে।
Related News
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে আয়কর-সংক্রান্ত বিভিন্ন কাজে টিআইএন বা টিন নম্বর গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহৃতRead More
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
তথ্যপ্রযুক্তি ডেস্ক: কিশোর-কিশোরী হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ ও বয়স উপযোগী করতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালুRead More



Comments are Closed