Main Menu

সুনামগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, মা ভাই আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে সৎ বড় ভাই দুলাল মিয়া (৩০) নিহত হয়েছেন। এঘটনায় ছোট ভাই রাসেল মিয়া (২৩) ও তার মাকে আটক করেছে পুলিশ।

নিহত দুলাল মিয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের জালাল মিয়ার প্রথম স্ত্রীর বড় ছেলে।

শনিবার (২০ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার বোয়ালিয়া গ্রামের জালাল মিয়ার প্রথম স্ত্রীর বড় ছেলে দুলাল মিয়ার সাথে তার দ্বিতীয় স্ত্রীর পুত্র রাসেল মিয়ার জমি সংক্রান্ত ও পারিবারিক বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

শনিবার দুপুর ১২টার দিকে বড় ভাই দুলালের বসত ঘরের সামনে ছোট ভাই রাসেল একটি টয়লেট স্থাপন করতে চাইলে এতে বাধা দেন দুলাল। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই রাসেল বড় ভাই দুলালের পেটে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান রাসেল।

পরে স্থানীয় লোকজন রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

বিশ্বম্ভরপুর থানার ওসি মোঃ মাহবুবুর রহমান পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে এবং রাসেল মিয়া ও তার মাকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

বিশ্বম্ভরপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছোট ভাই রাসেলকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share





Related News

Comments are Closed