শাবির ল্যাবে ৪ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন সিলেট জেলার ও বাকী তিনজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
শনিবার (২০ জুন) শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। যাদের দুইজন সিলেট জেলার ও ২৩ জন মৌলভীবাজার জেলার। এদের মধ্যে ৪ জনের করোনা শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
আগের টানা কয়েকদিন এই ল্যাবে পরীক্ষায় ৩০/৪০ জন রোগী শনাক্ত এবং প্রতিদিন পরীক্ষা হয় ১৮৮টি। তবে শনিবার নমুনা পরীক্ষার সংখ্যা একেবারেই কমে যায়।
এ প্রসঙ্গে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বলেন, শনিবার আমাদের কাছে মাত্র ২৩টি নমুনা আসে। এরসাথে পুরনো দুটি মিলিয়ে আমরা ২৫টি নমুনা পরীক্ষা করি।
পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়াদের মধ্যে ৩ জন সুনামগঞ্জের ও একজন সিলেটের বাসিন্দা।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed