Main Menu

করোনায় মারা গেলেন কামাল লোহানী

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ভাষা সৈনিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক, প্রথিতযশা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।

শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

শুক্রবার সকালে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভি আসে। পরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে ঢাকা জানান তার মেয়ে বন্যা লোহানী। এর আগে, গত ১৭ জুন কিডনি জটিলতার কারণে রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন তিনি।

একুশে পদকজয়ী প্রথিতযশা এ ব্যক্তিত্ব উদীচী শিল্পগোষ্ঠীরও সভাপতি ছিলেন।

Manual7 Ad Code

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে হাসপাতালটির প‌রিচালক অধ্যাপক ডা. ফারুক আহমদ জানান, সকাল ১০টায় মারা গে‌ছেন কামাল লোহানী। করোনায় আক্রান্ত হওয়া ছাড়াও কামাল লোহানী ফুসফুস ও কিডনির জটিলতা ছিল।

কামাল লোহানীর ছেলে সাগর লোহানী বলেন, ‘ভোর সাড়ে ৬টায় বাবাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়। সোয়া ১০টায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। বাবার মাল্টিপাল অরগান অফ হয়ে গিয়েছিল। প্রেশার কমে গিয়েছিল, একেবারেই বাড়েনি। কিনডি ইনঅ্যাকটিভ হয়ে গিয়েছিল।’

Manual1 Ad Code

সিরাজগঞ্জের উল্লাপাড়ায়ে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে বলেও তিনি জানান।

Manual7 Ad Code

ফুসফুস ও কিডনির জটিলতা নিয়ে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন কামাল লোহানী। সেখান থেকেই তাকে কোভিড ডিডিকেটেড হাসপাতালে নেওয়া হয়।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code