Main Menu

গ্রামীন ব্যাংক ম্যানেজারের মোটরসাইকেল চুরি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিন সুরমার লাউয়াই থেকে গ্রামীন ব্যাংক ম্যানেজারের পালসার মোটরসাইকেল চুরি হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, লাউয়াই শাখা গ্রামীন ব্যাংকের ম্যানেজার মো: রোকন উদ্দিন প্রতিদিনের মত মোটরসাইকেল লক করে অফিস করছিলেন। বেলা আড়াইটার দিকে অফিস শেষ করে নিচে নেমে দেখেন তার লাল রংয়ের পালসার মোটরসাইকেলটি (ব্রামনবাড়িয়া-ল-১১-১৯৯৪) যথাস্থানে নেই।

এ ব্যাপারে তিনি দক্ষিন সুরমা থানায় সাধারণ ডায়রি করেছেন। ডায়রি নং-৭৪০/২০।

Share





Related News

Comments are Closed